
কামরুল ইসলাম প্রিমন
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
জোটের প্রার্থীকে সহযোগীতা করতে নিজানকে ইঙ্গিত – তানিয়া রবের।
কুরুচিপূর্ণ মন্তব্য না করে জোটের প্রার্থীকে সহযোগিতা করতে সাবেক সাংসদকে ইঙ্গিত করে হুশিয়ারী দিয়েছেন তানিয়া রব। দীর্ঘদিন সংসদ সদস্য পদে থেকে কি করেছেন রামগতি-কমলনগরের মানুষ সব জানে। জেএসডি’র যুবপরিষদের র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যেখানে বিএনপি’র নীতি নির্ধারকরা আমাদের সাথে জোট বদ্ধ হয়েছে, আপনি বিএনপি’র প্রার্থী পরিচয় দিয়ে অপপ্রচার চালাচ্ছেন, আ স ম আব্দুর রব স্বাধীনতা যুদ্ধের মহানয়ক। এখন দেশে যে ভোটের আয়োজন হতে যাচ্ছে এটা একটি গনঅভ্যুত্থানে ফল। এতে আপনার অংশগ্রহণ কতোটুকু ছিলো। জুলাই আন্দোলনে সম্মুখসারীতে অংশগ্রহণ ছিলো আমাদের। আ স ম আব্দুর রবের উন্নয়ন রামগতি-কমলনগরের মানুষের জানা আছে।
কুরুচিপূর্ণ মন্তব্য করে আপনার ব্যক্তিত্ব কোথায় নিয়েছেন একবার ভেবে দেখুন। আমি আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলেছি। লক্ষ্মীপুরের কমলনগরে যুব পরিষদের র্যালী শেষে আলোচনা সভায় সাবেক বিএনপি মনোনীত ২বারের সংসদ সদস্য আশ্রাফ উদ্দিন নিজান’কে ইঙ্গিত করে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিনিয়র সহসভাপতি ও জোটের সংসদ সদস্য পদে প্রার্থী মিসেস তানিয়া রব ।
গতকাল সন্ধ্যা হাজিরহাট তোয়হা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র কমলনগর উপজেলা যুবপরিষদের সভাপতি মাহমুদুুর রহমান বেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক এম.সফিকুল ইসলাম সফিক, জোটের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদে প্রার্থী ফারজানা দিবা, যুব পরিষদের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি ইউছুফ আলি মিঠু, লক্ষ্মীপুর জেলা জেএসডি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, কমলনগর উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার।
কমলনগর যুব পরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির আহমেদ দেওয়ানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তোরাবগঞ্জ কলেজ অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, কমলনগর উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক বাবুল মুন্সি, যুব পরিষদের যুগ্ম আহবায়ক আবুল বাসেত খোকন, আক্তার হোসেন, হাজিরহাট ইউনিয়ন জেএসডি’র সভাপতি খোরশেদ আলম মেম্বার, কামাল দেওয়ান সহ উপজেলাও সকল ইউনিয়ন নেতৃবৃন্দ।
