লক্ষ্মীপুরে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে আটক

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরে মাহমুদুল হাসান জিহাদ নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার সাথে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন গোয়েন্দা ডিবি পুলিশ টিম সদস্যরা। জানা যায় বুধবার ২৯ জানুয়ারি দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিহাদকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ জিহাদ অবস্থান করছেন।পরে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে।

এসময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান,জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন