
রাকিব হোসেন সোহেল
পর্ব -১
লেখক:
কেউ মানে,
কেউ মানে না,
ন্যায়নীতির কথা।
খিদার যন্ত্রনায়
খাবার খুঁজতে গিয়ে
হচ্ছে নির্যাতনের শিকার।
শিক্ষার আলোকে নিয়ে
করো তোমরা টানাটানি।
মর্যাদার সাথে চেষ্টা থাকে
করবো মোরা জয়।
সাংবাদিক হয়ে আমরা
নীতি কথা নিয়ে
করি পরাজয়।
তোমরা সবাই আমাদের
নিয়ে করে হাসি, ঠাট্টা।
কেউ বা মজার সাথে,
নিচ্ছে নীরবতা।
তবুও পরিশেষে
আমরা সাংবাদিক।
জাতির বিবেক করি
আমরা মানবতার কাজ।
অনেকের মনে জাগে
হিংসা আর ক্ষোভ প্রকাশ।
কেউ বলে আমরা
মোরা নয় সাংবাদিক।
হয়েছি যেন তাদের কাছে
আমরা আজ সাংঘাতিক।
প্রশ্নবিদ্ধ আর হুমকির মুখে,
আমাদের জীবন।
সত্যের পথে, ন্যায়,
বিচারের কথা তুলে
ধরে হারালাম আপনজন।
আমরা যে তোমাদেরই
একমাত্র কলম সৈনিক।
কখনো ভাবিনি আমাদের
পরিবার সদস্যদের কথা।
বুক ভরা সাহস,
মন ভরা যন্ত্রণা।
জীবন বড়োই ঝুঁকি নিয়ে,
তোমাদের কথা তুলে ধরে,
হারিয়েছি আমার কত
সহকর্মী, ভাই ও বোন
সাংবাদিকদের প্রাণ।
বিচার কার্যালয় ঘুরছে,
আজও পাইনি তার বিচারে প্রমাণ।
প্রতিটি মুহূর্তে তোমাদের
পাশে থেকে তোমাদের
সেবায় আমরা সাংবাদিক।
তোমাদের স্বপ্ন বাস্তবতায়
নিয়ে থাকি মাঠে-ঘাটে।
আমরা আমাদের আপন
জনকে ভুলে।
পরিস্থিতি তোমাদের কাছে
আমরা গেলাম হেরে।