গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে কুপিয়ে হত্যা

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মাথায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হ’ত্যা করেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ লোমহর্ষক ঘটনা ঘটে। লাইভে ফুটপাতের অবৈধ দোকান নিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলার পরপরই এ হ’ত্যা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত তুহিন ছিলেন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি। লাইভ ও পোস্টের পর তিনি একটি চায়ের দোকানে বসা অবস্থায় সেখানেই কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়। বাসন থানার ওসি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং খুনিদের ধরতে অভিযান চলমান।

অন্যদিকে, গাজীপুর সদর থানার কাছে প্রকাশ্যে সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত একদল। ফুটেজে দেখা যায়, তাকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হয়, একপর্যায়ে ইট দিয়ে তার পা থেতলে দেয় এক সন্ত্রাসী গ্রুপ। ঘটনায় পুলিশ উপস্থিত থাকলেও প্রথমে তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

আনোয়ারের মা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং এ ঘটনায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি।

গাজীপুরে সাংবাদিকদের ওপর এ ধরনের সহিং’সতা ও হ’ত্যা জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পেশাগত দায়িত্ব পালনের কারণে যারা হামলার শিকার হচ্ছেন, তাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন