
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় (২৯ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়ির এ হামলার ঘটনা ঘটেছে।
উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহ সভাপতি মেহেদী হাসান মঞ্জু আজ এলাকায় আসলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই গ্রুপ যায় তাকে ধরতে। এক পর্যায় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বাদানুবাদ, হাতাহাতি শুরু করে। পরে – এ ঘটনা কে কেন্দ্র করে ছাত্রদল-ম্বেচ্ছাসবেক দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষের জড়ায়।
মাহবুব আলম বলেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুইগ্রুপের সংঘর্ষ থামাতে গেলে তখন গ্রামবাসির সাথেও সংঘর্ষে জড়ায়। তখন আমার আব্বু এ ত্রিমুখী সংঘর্ষ থামাতে গেলে আব্বু কে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী আব্বু কে ইটপাটকেল নিক্ষেপ করে রক্তক্ত করে। আব্বুর একটা হাত ভেঙেছে তাদের হামলায়।
তিনি বলেন, এ সংঘর্ষে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের উপজেলা নেতা শুক্কুর, কাদের, ফয়ছাল( সাবেক ছাত্রলীগ, এখন ছাত্রদল করে) ও সোহাগ কে চিনতে পেরেছিবাকীদের চিনতে পারি-নি তাদের মুখোশ পরে হামলা করেছে যার ফলে সবাইকে চিনা সম্ভব হয়নি।
