লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৬নং ওয়ার্ডে ভোটের আমেজ,চলছে প্রচারে রমারম ব্যানার পিস্টন

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৬নং ওয়ার্ডে চলছে রমারম বিএনপির ওয়ার্ড নির্বাচনে ভোটের আমেজ। প্রচারে শত শত ব্যানার পিস্টন,এই ওয়ার্ড নির্বাচন কে ঘিরে মনে হয় যেনো জাতীয় নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পরে এবার বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে নির্বাচনে ভোটের মাধ্যমে। প্রার্থীদের মধ্যে নেই কোনো বিতর্কের আশঙ্কা। সকল সদস্য ভোট দিয়ে তাদের পছন্দজনক নেতাকে বেঁচে নেওয়া হবে নির্বাচনে ভোটের মাধ্যমে।এদিকে দেখা যায়, ভোটার সদস্যদের নিকট দোয়া ও ভোট চাচ্ছেন প্রার্থী গণ। ওয়ার্ড বিএনপির নির্বাচনে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন, সাংগঠনিক পদে পাঁচ জন,ভোটার সংখ্যা রয়েছে ৫শ ৫২জন। তবে প্রার্থীদের চেয়েও সদস্যদের দেখা যাচ্ছে চিন্তিত, কাকে দিবে ভোট, কাকে ভোট দিলে কার মনে কষ্ট যায়, সবাই একই এলাকার প্রতিবেশী প্রার্থী গণ। এর মধ্যে আলোচনা সমালোচনা চলছে পথচারী ও বিভিন্ন জায়গায় চায়ের দোকানে প্রার্থীদের গোপনে টাকা দেওয়া হচ্ছে সদস্যদের ভোট পাওয়া আশায়।এমন কিছু কথা পিস পিস আলোচনা সমালোচনা চলছে পথচারীদের মুখে। তবে সদস্য ও প্রার্থীদের মধ্যে আনন্দ ও ভোটের জোয়ারে হাসিখুশি দেখা যায়। ওয়ার্ড বিএনপির নির্বাচন কে ঘিরে রয়েছে জাতীয় নির্বাচনের অপেক্ষায়। আগামীকাল ২৭শে-ই জুন শুরু হইতে যাচ্ছে ৬নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির নির্বাচন। তবে এই নির্বাচনে প্রার্থীদের জয়ের মালা নিয়ে অপেক্ষায় রয়েছে সদস্য গণ। বিজয়ের মালা দেওয়া হবে নির্বাচিত প্রার্থী কে। এর আগেও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটির গঠন নির্বাচন শেষ হয়। এখনো চলছে বাকী রয়েছে যাওয়া ওয়ার্ড গুলির ওয়ার্ড বিএনপির নির্বাচন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন