হাজিমারা সুখ আলোয় আশ্রয়ন প্রকল্প বাতিলকৃত ঘরে পূর্বের মালিক আবারও প্রবেশ করার চেষ্টা

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

রায়পুর প্রতিনিধিঃ রায়পুর হাজিমারা সুখ আলোয় আশ্রয়ন প্রকল্প সরকারের কাছ থেকে ভূমিহীনদের পাওয়া সরকারি ঘর ভূমিহীনদের মাঝে সরকারের দেওয়া ৪৪টি ঘর বুঝিয়ে দেন ভূমিহীন মালিকদের নিকট রায়পুর ভূমি কর্মকর্তা পূর্বের এসিল্যান্ড। পরে ঐ ৪৪টি ঘরের মালিকদের মধ্যে কিছু ঘর মালিক’রা ঘর বাণিজ্য ও ঘরে না থাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ কর্মী সাংবাদিকদের সংবাদের মাধ্যমে কিছু ঘর বাতিল করে পূর্বের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড)। পরে অসহায় ভূমিহীন তাসলিমা খাতুন নামের এক পরিবার একটি ঘরের জন্য রায়পুর ২নং উত্তর চর বংশী ইউনিয়নের ভূমি তহসিলদার সহকারী কর্মকর্তার নিকট আবেদন করিলে ওই বাতিলকৃত ঘর গুলোর মধ্যে পূর্বের এসিল্যান্ড একটি ঘর নতুন করে আবেদনকৃত ভূমিহীন তাসলিমা খাতুন নামের এক পরিবার কে থাকতে দেয়া হয। ওই ঘরটি নিয়ে পূর্বের ঘর মালিক এসে বিভিন্নভাবে রাজনীতিক প্রভাব খাটিয়ে বর্তমানে থাকা অসহায় পরিবারটি কে ঘর থেকে বের করে দেয়। পরে একপর্যায়ে অসহায় পরিবারটি নিরুপায় হয়ে ওই ঘরটি ছেড়ে দিতে বাধ্য হয়।এবং তাদের নিজ খরচে করা আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। যেগুলো নেওয়ার মতো নয় সেগুলো ভেঙ্গে ফেলে এতে পূর্বের ঘর মালিক ক্ষোভ প্রকাশে অসহায় পরিবারটি কে বিভিন্ন বাসায় গালমন্দ ও হামলা মামলা করার হুমকি উপাদান করে পূর্বের ঘর মালিক জুলেখা বেগম। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বর্তমান এসিল্যান্ড কে বিষয়টি নিয়ে অবগত করিলে তিনি বাতিলকৃত ঘরটিতে তালা দিতে আদেশ প্রদান করেন সার্ভেয়ার এর নিকট।রায়পুর ভূমি কর্মকর্তা এসিল্যান্ড হাজিমারা সুখ আলোয় আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের ঘর গুলির মধ্যে একটি ঘর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখে ওই ঘরটিতে তালা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তালা দেওয়া হয়নি। যার ফলে সাবেক ঘরের মালিক বর্তমান অসহায় পরিবারটিকে বের করে দিয়ে ঘরে ঢুকার চেষ্টা চালিয়ে আসছে। এছাড়া অসহয় পরিবার তাদের নিজ খরচে করা জিনিসপত্র নিয়ে যেতে চাইলে তাদেরকে হুমকি প্রদান করে বাদা দেন জুলেখা খাতুন ও তার বোন আনোয়ারা বেগম সহ তারা চার বোন মিলে। এছাড়াও তারা অসহায় পরিবারের ভগ্নিপ্রতির বাড়িতে গিয়ে মা বাবার নাম ধরে তাদেরকে গালমন্দ করে। এবং গায়ের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি প্রদান করেন জুলেখা বেগম সহ তারা চার বোন মিলে। যদিও সরকারের কাছ থেকে পাওয়া ঘর এসিলেন্ট বুঝিয়ে দেওয়ার পরেও সেই ঘরে থাকতে গিয়ে মিলেনি শান্তি অসহায় পরিবারের বেলায়। একপর্যায়ে ঘরটি ছেড়ে দিও রক্ষা পেল না জুলেখার সন্ত্রাস বাহিনী দিয়ে হামলা ও মামলার হুমকি থেকে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের স্বজনরা প্রশাসনের সহযোগিতা কামনা করে অখ্যাত গালমন্দ থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।ভূমিহীন হলেও নিজেদের সম্মানের দিকে চিন্তা করে বাধ্য হয়ে ঘর ছেড়ে চলে যেতে হয়েছে অসহায় পরিবার কে। তারপরও এখন পর্যন্ত হুমকির মুখে রয়েছে তাসলিমা খাতুন নামের ওই পরিবারটি। এলাকাবাসীর অভিযোগ বাতিলকৃত ঘর যদি বাতিল হয়ে থাকে তাহলে তথ্য গোপন কেনো রাখা হয়েছে প্রকাশ কেনো হয় না বাতিলকৃত ঘরের।এদিকে রায়পুর ভূমি কর্মকর্তা এসিল্যান্ড এর আদেশ মতে তালা দেওয়ার কথা থাকলেও সার্ভেয়ার এখন পর্যন্ত কোন ভূমিকা পালন করেনি। যার ফলে পূর্বের ঘর মালিক বাতিলকৃত ঘরে আবারো প্রবেশের চেষ্টা।এতে করে যে কোন সময় রায়পুর হাজিমারা আশ্রয়ণ প্রকল্প ভূমিহীনদের মধ্যে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।এবং দুর্ঘটনার আশঙ্কা বিরজমান রয়েছে বলে এলাকাবাসীর মন্তব্য। এলাকার পরিবেশ ও শান্তির লক্ষে, বিতর্ক ঘরটিতে তালা দেওয়া একান্ত জরুরী বলে এলাকার স্থানীয় প্রতিবেশীদের দাবী।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন