
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার্থে লক্ষ্মীপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদকবিরোধী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও পথসভায় সংশ্লিষ্ট সার্কেল অফিসারগণ এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে মাদকবিরোধী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
