
উপজেলা প্রতিনিধিঃ সৌদি আরব সরকারের উপহার হিসেবে দুম্বার মাংস ২৫০০শ,এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা উপহারে হিসেবে মাংস গুলো হাতে পেয়ে আনন্দিত হয়। দুম্বার মাংস বিতরণ শুরু হয়েছে বুধবার সকাল১০টার দিকে।দুম্বার মাংস উপহার বিতরণের আয়োজন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম।
উপহারের মাংস রান্না করে সকল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাওনোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। মাদ্রাসার সকলে মিলে সুন্দর পরিবেশ করে সভ্যতা বজায় রাখারও আহবান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, সৌদি আরব সরকারের দেওয়া উপহার দুম্বার মাংস মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ সঠিকভাবে করার আহবান জানান।
এদিকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুম্বার মাংস বিতরণ শেষ মূহুর্তে সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস বিতরণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অনুযায়ী লিস্ট এর বাহিরে এতিম অসহায়ী প্রতিবন্ধীদের কে ও দেওয়ার অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন,এবারের মত এতো শান্তি পূর্ণ ভাবে আর কোনো বছরে সৌদি আরব সরকারের দেওয়া দুম্বার মাংস এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে বলে আমার জানা নেই।
তবে আমি চায়,এবারের মতো এতিমদের হক যেন সঠিক ভাবে আগামী বছরেও সকল এতিমরাই পায়।সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষণ ও লক্ষ্য, উদ্দেশ্য এক হইতে হবে বলে তিনি জানান।
