
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ পেয়েছেন তরুণ ম্যাজিস্ট্রেট নওশাদ খান। তিনি দায়িত্ব গ্রহণ করেই প্রশংসায় হয়ে উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীেদের প্রিয়। যাবতীয় অনিয়ম রোধে একে একে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। সময়ে সময়ে হঠাৎ হাজির হয়ে তদারকি করছেন সমস্ত কিছু। দায়িত্বশীলদের পরিয়ে দিয়েছেন বডি ক্যামেরা। পানি বা অন্যান্য জিনিসপত্রের দাম কেউ পাঁচ টাকা বেশি নিল কিনা খোঁজ নিচ্ছেন। ধ’রা পড়লে ব্যবস্থা নিচ্ছেন। সবমিলিয়ে তার কর্মকান্ডে অভিভূত যাত্রী এবং প্রবাসীরা। ভোক্তা অধিকারের আ. জব্বার, ডিসি সারোয়ার আর এই ম্যাজিস্ট্রেট নওশাদ.এরাই দায়িত্বশীলদের আদর্শ। এরাই দেশ ও জাতির প্রকৃত সেবক।
