
ইকবাল হোসেন
বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক মৃত্যু বরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুর কালে তার বয়স ছিল (৩৫)। ০৩/০৪/২০২৫ ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জেলা বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে সফিক মীর নামের এক ব্যাক্তির মারা যায়। খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মোন্নাফ এর নিকট জানতে চাইলে তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান,এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় ছিলেন। তিনি আরও জানান,জানতে পারি আজ সকালে সফিক মীর মারা যান। নিহত সফিক মীর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
