লক্ষ্মীপুর জেলা বাসীর প্রাণের দাবি, যাতায়াত পথে রেললাইন চায়

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ অবহেলিত লক্ষ্মীপুর জেলায় রেল লাইন প্রয়োজন। রেললাইনের আওতায় আসতে চায় লক্ষ্মীপুর বাসী। লক্ষ্মীপুর টু ঢাকা চট্টগ্রামে যোগাযোগ মাধ্যম ব্যবস্থা উন্নয়নে লক্ষ্মীপুর জেলা বর্তমানে সড়কপথেই রেললাইন চায় লক্ষ্মীপুর বাসী। ঢাকা ও অন্যান্য জেলাগুলোর সঙ্গে যুক্ত লক্ষ্মীপুর জেলা।

কিন্তু এটি সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ জেলা। রেললাইন স্থাপন হলে দ্রুত, নিরাপদ ও কম খরচে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব হবে।

অর্থনৈতিক সম্ভাবনা ও শিল্পায়ন লক্ষ্মীপুর একটি কৃষিনির্ভর এলাকা—ধান, সবজি, মাছ, দুধ ইত্যাদির বড় উৎপাদক জেলা। রেলপথ থাকলে এসব পণ্য সহজেই দেশের বিভিন্ন বাজারে পাঠানো যাবে, কৃষকদের আয় বাড়বে।

শিল্প-কারখানা স্থাপনে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে, কারণ রেলপথ পরিবহনের সুবিধা দেয়। এছাড়া আরও রয়েছে পর্যটন বিকাশ বহুল লক্ষ্মীপুরে ঐতিহাসিক স্থান, ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে।

যেমন, কমলনগর মেঘনা নদী তীর, রামগতি ও চরাঞ্চল নিয়ে লক্ষ্মীপুর জেলাটি অবস্থিত। রেল সংযোগ থাকলে পর্যটকদের যাতায়াত সহজ হবে যেমন, তেমনি স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা বাসী।

দেশের অন্যান্য জেলার সঙ্গে রেল যোগাযোগ থাকলেও লক্ষ্মীপুর জেলায় এখনও রেললাইন থেকে বঞ্চিত। রেল সংযোগ এলে জাতীয় মূলধারায় অন্তর্ভুক্তি বাড়বে, এবং উন্নয়ন বৈষম্য কমবে।

চট্টগ্রাম/ঢাকার সঙ্গে বিকল্প সংযোগ এই একটা জেলা লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে নোয়াখালী বা কুমিল্লা হয়ে একটি রেল সংযোগ তৈরি করলে তা ঢাকা-চট্টগ্রাম রেল রুটের একটি বিকল্প হয়ে উঠতে পারে। এটি যোগাযোগের উপর চাপ কমাবে এবং জাতীয়ভাবে কৌশল গত ভাবে লাভজনক হবে।মানবিক ও সামাজিক সুবিধা পথচারী ও শিক্ষার্থীরা কম খরচে শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে পারবে।

রোগী ও সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবায় ঢাকায় যাওয়া সহজ হবে।

এছাড়াও লক্ষীপুরের পাশের দুই জেলা নোয়াখালী ও চাঁদপুর জেলায় রেললাইন থাকা সত্ত্বেও শুধুমাত্র অবহেলার কারণে লক্ষীপুরে রেললাইন এখনো হচ্ছে না। তাই লক্ষীপুর জেলার মানুষের প্রাণের দাবী দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে আহবান জানান,বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব জনাব, সামছুল করিম খোকন।

তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, অবহেলিত লক্ষ্মীপুর বাসি,চাঁদপুর ও নোয়াখালীর দুটি জেলা মধ্যেস্তরে হচ্ছে লক্ষ্মীপুর জেলা। রেললাইন যোগাযোগের ব্যবস্থা না থাকার কারণে লক্ষ্মীপুর টু ঢাকা চট্টগ্রাম গাড়ী পথে চলাচলের সড়ক প্রতিনিয়ত জামজট লেগে থাকে।

শুধু তায় নয় একইসাথে রয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনা। হারাতে হচ্ছে যানবাহনে থাকা যাত্রী ও পথচারীদের জীবন। ঝুঁকির মুখে শিকার, অকালে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে দুর্ঘটনায়। তিনি আরও বলেন,রেলপথ ও রেললাইনের যোগাযোগ মাধ্যম হলে লক্ষ্মীপুর জেলায় উন্নতি হয়ে পৌরসভা পাশাপাশি সিটি করপোরেশন হবে।

তাই লক্ষ্মীপুর জেলা বাসীর পক্ষ থেকে রেললাইন চায়। রেললাইন অতি দ্রুত ব্যবস্থা করে লক্ষ্মীপুর বাসীর ভোগান্তি দুর করণ একান্ত আবশ্যক ও জরুরি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন