বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দল নেতাকর্মীরা ঐক্য বদ্ধ

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

মোহন
রায়পুর উপজেলা প্রতিনিধি : রায়পুর  থানার আওতায়ধীন  দক্ষিণ চরবংশী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একাধিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত কর্মী সম্মেলন কর্মসূচির আয়োজন করেন ইউনিয়নের তরুণ ও উদ্যমী সংগঠক এস.এম সোহেল হোসেন এর উদ্যোগে।এসময় সম্মেলন অনুষ্ঠানে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে একযোগে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে আহবান জানান নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গণ জোয়ার দেখা যায়। সম্মেলনে প্রধান বক্তা এস.এম সোহেল বলেন, আমাদের দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। দলের অভ্যন্তরে কোনো বিভেদ বা কোন্দল সৃষ্টি করা যাওয়া সুযোগ নেই। সকলকে মিলেমিশে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। ব্যালটের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।এছাড়া তিনি আরও বলেন, আমি আমৃত্যু পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আরও জোরালো ভাবে কাজ করে যাবো। পাশাপাশি দক্ষিণ চরবংশী ইউনিয়নের জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখে খোঁজ খবর নিতে সর্বদা চেষ্টা থাকবে। ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী করতে মাঠে আমাদের নেতকর্মীরা থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করে হারুনুর রশিদ হাওলাদার সাহেবকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন