বহু পরিশ্রম করে সয়াবিন চাষাবাদ করেন কৃষক আর তা তুলে নিয়ে যায় প্রভাবশালী দূর্বৃত্তরা

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া,

 

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার, উত্তর চরবংশী ইউনিয়নে চরঘাসিয়া মৌজায় জমি দখলে বাধা দেওয়ায় সয়াবিন কাঁটতে না দেওয়ার হুমকি ও মারধর করার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর জেলার, বাঞ্চানগর গ্রামের, লক্ষ্মীপুর পৌর সভার, ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক চৌধুরী বলেন, আমার জমিতে সয়াবিন কাঁটতে গেলে হাজীমারা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত বিবাদীঃ ০১। মোঃ সেলিম বেপারী, পিতা- মোঃ জুমা বেপারী, সাং-চরবংশী, ০৬নং ওয়ার্ড, বেপারী বাড়ি, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন, ০২। মোঃ সিরাজ ফকির, পিতা- মোঃ দুদু মিয়া ফকির, সাং-চরঘাসিয়া, ০৩নং ওয়ার্ড, ফকির বাড়ি, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন, ০৩। মোঃ মোহন মিয়া, পিতা- মৃত বদর উদ্দিন, সাং- বাঞ্চানগর, ০৬ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা, থানা-সদর লক্ষ্মীপুর, জেলা-লক্ষ্মীপুর গং জোর পূর্বক আমার জমি ও জমিতে থাকা চাষকৃত সয়াবিন দখলের চেষ্টা করে আসছেন। জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় অভিযুক্ত বিবাদীগণ আমাকে বেধড়ক মারধর করবেন বলে প্রকাশ্যে প্রাণ-নাশের হুমকি ধমকি প্রদান করেন।

তাছাড়াও জমি দখলের সময় বাধা দিলে জমির মালিক মোঃ ফারুক চৌধুরী ও তার চাষা মোঃ আজিজ কে জমিনে গেলে হত্যা করে লাশ ঘুম করার হুমকি ধমকি প্রদান করেন অভিযুক্ত বিবাদীগণ ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী । মোঃ ফারুক চৌধুরী আরও বলেন, উক্ত জমি দীর্ঘ ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছি, এখনো ভোগ দখলে আছি। উক্ত তফসিল ভূক্ত সম্পত্তি জেলা-লক্ষ্মীপুর, উপজেলা- রায়পুর এর ঘাসিয়ার চর মৌজার, এম আর আর খতিয়ান নং- ২০১, জে.এল নং- ২৭৬, তৌজি নং- ১৬৫৮, দাগ নং-৮৯১/৮৯২/৮৯৩/৮৯৫/৮৯৬/৮৯৭। উক্ত মোট ০৬ (ছয়) দাগ আন্দরে ১৪.২০ (চৌদ্দ একর বিশ) শতাংশ জমির মধ্যে ৭.৬৭ (সাত একর সাতষট্টি) শতাংশ জমি নালিশী ভূমি হয়। যাহা রকম নাল। ২০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ, রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় রায়পুর উপজেলার, ০২নং উত্তর চরবংশী ইউনিয়নের, চরঘাসিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন স্থায়ী বাসিন্দা মরহুম ইউসুফ চৌধুরীর পুত্র মোঃ ফারুক চৌধুরী খরিদ সুত্রে এই জায়গার মালিক।
এ ঘটনায় মোঃ ফারুক চৌধুরী হাজীমারা পুলিশ ফাঁড়িতে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যার সাক্ষী হলেনঃ ১। মোঃ আজিজ নফতি, পিতা- মৃত কুদরত আলী নফতি, সাং- চরইন্দুরিয়া, ০২ নং ওয়ার্ড, (নফতি বাড়ি), ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, ২। মোঃ শাহ-জালাল ঢালী, পিতা- মৃত শুক্কুর ঢালী, সাং- চরইন্দুরিয়া, ০২ নং ওয়ার্ড, (ঢালী বাড়ি), ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, ৩। মোঃ মরু গাজী, পিতা-মৃত অজ্ঞাত, সাং- চরঘাসিয়া, ০৩ নং ওয়ার্ড, (গাজী বাড়ি), ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর।

জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগের সাক্ষীদের নিকট জানতে চাইলে তারা বলেন অভিযুক্ত বিবাদীগণ এক শ্রেণির দাঙ্গা-হাঙ্গামাকারী, লাঠিয়াল, ভূমি দস্যু ও অপরাজনীতিবীদ ও স্বৈরাচার। তারা দীর্ঘ দিন ধরে মোঃ ফারুক চৌধুরী কে জমি থেকে উৎখাতের লক্ষ্যে হুমকি ধামকি দিয়ে আসছেন।

স্থানীয়রা জানান, জমির প্রকৃত মালিক ফারুক চৌধুরী গং। মোঃ ফারুক চৌধুরীর সঠিক কাগজ পত্র থাকার পরেও জোর পূর্বক সয়াবিন কেঁটে নেওয়ার পরিকল্পনা করার চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে মোহন মিয়ার মোবাইল ফোনে ও অন্যান্য অভিযুক্তকারীদের সাথে যোগাযোগ করে না পাওয়ার কারণে সয়াবিন কেঁটে নেওয়ার পরিকল্পনার চেষ্টা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, এই ঘটনার বাদীপক্ষ হাজীমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন