
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ সেবার ব্রতে চাকরি হবে এই বিষয়কে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে; সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।
অদ্য ১৪ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ এর দ্বিতীয় দিন Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পুরুষ এবং নারী প্রার্থী অংশগ্রহন করে। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুমন মিয়া পিএসসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিআরও) সদর দপ্তর ও প্রশাসনিক বিভাগ, ডিএমপি, ঢাকা (সুপারনিউমারির পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মমিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর জেলা, জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৭ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২য় দিনের কার্যক্রম সমাপ্ত করেন।
