বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ  বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত।

অদ্য ১৩ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৭.০০ ঘটিকা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুমন মিয়া পিএসসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিআরও) সদর দপ্তর ও প্রশাসনিক বিভাগ, ডিএমপি, ঢাকা (সুপারনিউমারির পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মমিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর জেলা, জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৭ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ১ম দিনের কার্যক্রম সমাপ্ত করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন