
কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০ জুন (শুক্রবার) দুপুর ১২টায় লক্ষ্মীপুর টাউনহল মিলনায়তনে ওয়ার্ড সভাপতি সম্মেলনে ৭ নং হাজির হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ইউনিয় পরিষদের চেয়ারম্যান বসু মিয়ার সুযোগ্য সন্তান লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মারজান রুম্মান এর নাম ঘোষনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার এ ঘোষণা দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম,
বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও কমলনগর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এআর হাফিজ উল্যাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেন, সতেরো বছর পর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীতার অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে ভোট বিপ্লবের মাধ্যমে শক্তিশালী করতে লক্ষ্মীপুর বাসির প্রতি অনুরোধ করেন তিনি।
