প্রেমিকাকে বিয়ে করতে না পেরে ক্ষোভ প্রকাশ, সিএনজিতে আগুন

লেখক: Admin
প্রকাশ: ৭ মাস আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ: লক্ষ্মীপুরে খালাতো বোন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক ব্যাক্তি।  রাজি না হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে খালাতো ভাইয়ের সিএনজিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে খালাতো ভাই সুজনের বিরুদ্ধে। এমন অভিযোগ করেন পরিবারের স্বজনরা। (২) নভেম্বর ঘটনাটি ঘটে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে।

ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।

অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

মনির বলেন, আমার খালাতো ভাই ‍সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করতো। পরে সে বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের ঘটনায় টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম এর নিকট ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন