প্রধানমন্ত্রী পদত্যাগের খবর শোনে লক্ষ্মীপুরে ছাত্র ও জনতার আনন্দ মিছিল

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে শোনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে ছাত্র ও সর্বস্তরের জনগন। এসময় একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্র অন্দোলনকারীরা।৫ শে- ই আগস্ট রোজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে খন্ড খন্ড মিছিল বের করে ছাত্র জনতা। মিছিল গুলো শহরের উত্তর তেমুহনী এসে সমাবেশে মিলিত হয়।এসময় সমাবেশে ছাত্র জনতাকে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন শ্রোগানে রাজপথ মুখোরিত করে তোলে ছাত্র আন্দোলন। তবে ছাত্রদের আনন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর পরে পদত্যাগের ঘোষণা শুরু লক্ষ্মীপুর জেলা সহ সারাদেশে শান্তির আওয়াজ শোনা যাচ্ছে জনতার মুখে তবে অনেকে জনতা বলেন, যেটা দীর্ঘ ১৭ বছরে বিএনপি বড় শক্তি শালী দল হয়েও সম্ভব হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পদত্যাগ করাতে তা করে দেখিয়ে দিল ছাত্র আন্দোলন কারীরা।তারা আরও বলেন, আমারা আর কোনও মায়ের কোল খালী করতে চায়না চাই শুধু এবার শান্তি। রক্তের বন্যা নয় আমাদের উন্নতি যেন হয়।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন