
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জনাব,আলহাজ্ব মোঃ সামছুল করিম খোকন।
প্রযুক্তি উপদেষ্টা এডভোকেট জনাব,ফিরোজ আলম, আইন উপদেষ্টা এডভোকেট ইসমাইল হোসেন, প্রশাসনিক উপদেষ্টা আবদুর গফুর, সিনিয়র উপদেষ্টা ইমতিয়াজ হোসেন,সহ কারী উপদেষ্টা সাকায়েত হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক আবদুল মালেক সোহাগ,সহ সভাপতি জনাব মইনুল হোসেন সুমন, মাহবুবুর রহমান,লোকমান হোসেন, আবদুল মতিন,সদস্য আবুল কালাম, নিজাম উদ্দিন,মনোয়ার হোসেন,তৌকির আহমেদ,সিরাজুল ইসলাম।
দৈনিক লক্ষ্মীপুরের কথা রামগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ রাফি,রায়পুর প্রতিনিধি সান মিয়া দুর্জয়,বিশেষ প্রতিনিধি ইকবাল হোসেন,লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি দেলোয়ার হোসেন,চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি হাফেজ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ জিন্নাহ,বার্তা সম্পাদক ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে মেহমান উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত টি এস কামরুজ্জামান, ট্রাফিক সাইফুদ্দিন, শহিদুল ইসলাম,মিনহাজ ইকবাল আহমদ,মানজুর এলাহী,মনির হোসেন,এডভোকেট আমজাদ হোসেন ভূঁইয়া,সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
ইফতার মাহফিল অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হাফিজ মাওলানা মোঃ মুরাদ হোসেন। কোরআন তেলওয়াত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্পাদক রাকিব হোসেন সোহেল এর সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা বক্তব্য রাখেন,প্রযুক্তি উপদেষ্টা মন্ডলী এডভোকেট জনাব মোঃ ফিরোজ আলম,অবসরপ্রাপ্ত টি এস কামরুজ্জামান,আবদুর গফুর,দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার উপদেষ্টা চেয়ারম্যান শামসুল করিম খোকন সহ আরো অনেকে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪.০০ টা থেকে লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনী বিতান মার্কেট লিফ্ট চতুর্থ তলায় সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আমন্ত্রিত মেহমানদের উপস্থিতিতে প্রযুক্তি আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট ফিরোজ আলম বলেন, দৈনিক লক্ষ্মীপুরের কথা রাকিব হোসেন সোহেল আমার স্নেহ আদরে ভালো মনের মানুষ তার উপর হামলা হয়েছে, তবুও সেই হাল ছেড়ে পিছিয়ে যায়নি, না যাওয়া আজ তার স্বপ্ন বাস্তবায়ন হইতে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল কে অনেক পরিশ্রম করতে দেখেছি। সেই সবসময় সত্যের পথে কলম ধরার চেষ্টা করে আসছে। তিনি আরও বলেন,সাংবাদিক সহজ বিষয় না, জনগণের সেবক হিসেবে দ্বায়িত্ব পালন করতে অনেক সাহসিকতা প্রয়োজন হয়। মাঠে হামলা মামলার শিকার হইতে হয়।আমি সেই সাহসিকতার পরিচয় দেখতে পেয়েছি দৈনিক লক্ষ্মীপুরের সম্পাদক রাকিব হোসেন সোহেল এর মাঝে।
অবসরপ্রাপ্ত টি এস কামরুজ্জামান বলেন, সম্পাদক রাকিব আমাদের মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার একজন পারিবারিক কোলাহলে অভিযোগ তদন্ত কারী হিসেবে দ্বায়িত্ব পালনে আছে।তার মাধ্যমে ভুক্তভোগীদের পারিবারিক কোলাহলে দেওয়া অভিযোগ বাদী বিবাদী উভয় পক্ষই নিয়ে বৈঠকের মাধ্যমে সাল্লিশে বসে সমাধান করেছি। শুধু তাই নয়,তাকে যখন যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে সেই সঠিকভাবে দ্বায়িত্ব পালন করেছে।তাকে আমরা দেখতে পায় সারাদিন মাঠে সংবাদ সংগ্রহ করা নিয়ে ব্যস্ত। সাংবাদিকদের মাঠে অনেক ঝুঁকি নিয়ে মানুষের অধিকারের কথা বলতে হয়। দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সাংবাদিকদের মধ্যে এই লক্ষ্মীপুরে বেশি হামলা শিকার হয়েছে।কিন্তু কোনো বিচার পায়নি পুলিশের কাছে। সরকারি কাজে সরকারি ভূমি কর্মকর্তা কে অবৈধ বালু উত্তোলনের তথ্য দিতে গিয়ে হামলার শিকার হয়েছে। আহত মুমূর্ষু অবস্থা দীর্ঘদিন ধরে চিকিৎসা দিন ছিল সম্পাদক রাকিব।
দৈনিক লক্ষ্মীপুরের কথা উপদেষ্টা চেয়ারম্যান শামসুল করিম খোকন বক্তব্যে বলেন,দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল এর অক্লান্ত পরিশ্রমের ফসল এই পত্রিকা। এই দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকা আপোষহীন ভাবে সমাজের বা দেশের সত্য বানী তুলে ধরেন। তাই পত্রিকাটির সফলতা কামনা করছি ও সকল প্রতিনিধিকে সঠিক সময়ে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রেরণ করে পত্রিকাটির মান উন্নয়ন করার আহ্বান জানান।
সর্বশেষ দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার নতুন সদস্যদের মাঝে পত্রিকার আইডি কার্ড বিতরণ করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে দোয়া ও মুনাজাত করেন চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি হাফেজ মাওলানা মুরাদ।
