
মোঃ দুর্জয় হোসেন (চাঁন মিয়া)
রায়পুর প্রতিনিধিঃ দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের দিক নির্দেশনায়, মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক) এর তত্ত্বাবধায়নে জন দুর্ভোগ হ্রাস করার লক্ষ্যে কাঁচা রাস্তা মেরামত ও বেড়িবাঁধ নির্মাণ। নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবন মানের উন্নয়ন ও তাদের সন্তুষ্টি অর্জন। উন্নয়ন আমাদের জীবনের প্রত্যেক টা ক্ষেত্রেই থাকা দরকার । ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আর্থিক, পারিবারিক সর্ব ক্ষেত্রেই উন্নয়ন করা খুবই জরুরী ।তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার, রায়পুর উপজেলার, দক্ষিণ চরবংশী ইউনিয়ন, ০৭নং ওয়ার্ডের, প্রত্যন্ত চরাঞ্চলের/উপকূলীয় অঞ্চলের দানু মিয়া হাওলাদারের খেয়া ঘাট থেকে পানির ঘাট পর্যন্ত প্রায় ০৪ (চার) কিলোমিটার কাঁচা রাস্তার উন্নয়নমূলক কাজ চলমান। উক্ত রাস্তাটি ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদার সাহেবের দিক নির্দেশনায়, দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক) এর তত্ত্বাবধায়নে ও এলাকার জনসাধারণের অর্থায়নে কাজটি চলমান আছে। মোঃ হারুনুর রশিদ হাওলাদার কে রাস্তাটির গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকাকে জানান, এই রাস্তাটি দৈনন্দিন জীবন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি উন্নয়ন হলে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, পণ্য পরিবহনে সহজ হবে এবং সামগ্রিকভাবে এলাকার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।
অতএব, রাস্তাটি আমাদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। মোঃ হারুনুর রশিদ হাওলাদার আরও বলেন রাস্তাটি উন্নয়নের কাজে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়াও, ভবিষ্যতে অত্র দক্ষিণ চরবংশী ইউনিয়নের সর্বত্র উন্নয়ন মূলক কাজের ধারা অব্যাহত থাকবে বলে সকলের নিকট দোয়া চেয়েছেন।
