তোমার প্রতি ভালোবাসা

লেখক: Admin
প্রকাশ: ১ ঘন্টা আগে

পর্ব –

লেখক : সারোয়ার জাহান (সোহাগ)

শরৎ এর ভোরে পড়লাম বেরিয়ে

হাজারো বাঁধা বিপত্তি ছাড়িয়ে,

শত শত বিহঙ্গের সুমধুর সুরে

হারিয়ে যাই যান্ত্রিক জীবন থেকে বহুদূরে।

সামনের দিকে যাই হেঁটে

মুক্ত জলাশয়ের নিকটে।

শিউলি ফুলের সুমধুর ঘ্রাণে

ভোরে রাস্তায় ফুলের বরনে

অভিভূত আমি সুন্দর এ ভূবনে।

ছাতিম ফুলের বূনো ঘ্রাণে

গাছে অজস্র পাখিদের আগমনে

জলাশয়ে অনেক সাদা শাপলা ফুলের প্রস্ফুটোনে

প্রকৃতি হয় ভারী সুন্দর এ জাহানে ।

দেখি তোমাকে ছোট ডিঙ্গি নৌকা করে

যাচ্ছো জলাশয়ের আরো গভীরে ।

সাদা শাপলা তুলে মাখো তোমার গালে

যেন সৌন্দর্যৈর পূর্ণতা তুমি পেলে ।

মুগ্ধ আমি তোমার সৌন্দর্য দেখিয়া

প্রকৃতির অপার মহিমায় তোমার সৌন্দর্য দেখি মন ভরিয়া।

গভীরভাবে ভালোবেসে ফেলি তোমাকে প্রথম দর্শনে

ভালোবেসে যাবো তোমাকে চিরদিনে ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন