জামাতের আমীর আগমন উপলক্ষে কমলনগরে স্বাগত মিছিল

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

কামরুল ইসলাম প্রিমন

কমলনগর প্রতিনিধি:আগামী ২২ শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কমলনগর উপজেলা জামায়াতের আয়োজনে একটি স্বাগতম মিছিল করা হয়েছে। মিছিলটি কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির,উপজেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার নুরুদ্দিন মাহমুদ, বর্তমান আমির জনাব আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেনসহ উপজেলা ইউনিয়ন ও স্থানীয়পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তারা হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য যে গত ২৮ বছর যাবৎ জামায়াতে ইসলামীর কোন আমীর লক্ষ্মীপুর জেলায় না আসায় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন