
কবির হোসেন রাকিব,
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ফজুমিয়া হাট থেকে বাড়ি ফেরার পথে মো. পারভেজ (২৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২১ জুন (রবিবার) রাত ১০টার পর থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। নিখোঁজ পারভেজ উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর টিকা গ্রামের আবি আবদুল্লাহর ছেলে। এই ঘটনায় নিখোঁজের ছোট বোন লিমা আক্তার বাদী হয়ে গত ২২ জুন কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে তোরাবগঞ্জ থেকে পাওনা ২০,০০০ (বিশ হাজার) টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন পারভেজ। রাত ৮টা ৪৯ মিনিটের দিকে ছোট বোন লিমার সাথে তার ফোনে শেষ কথা হয়। তখন পারভেজ নিজেকে ফজুমিয়া হাটের কাছাকাছি আছেন বলে জানান। কিন্তু রাত ১০টা পার হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৬৪৪২৩১৯০৬) সম্পূর্ণ বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পারভেজের কোনো সন্ধান মেলেনি। বড় ভাইকে হারিয়ে পুরো পরিবার এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবারের আকুতি:কোনো হৃদয়বান ব্যক্তি যদি মো. পারভেজের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে জেনে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার। একটি পরিবার যেন তাদের সন্তানকে সুস্থ শরীরে ফিরে পেতে পারে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।যোগা যোগের নম্বর:পিতা (আবি আবদুল্লাহ): ০১৪১৩২৫৮৩৭বোন (লিমা আক্তার): ০১৮৩ ৮৮৯ ৭৭৬৩ অথবা নিকটস্থ থানা পুলিশকে জানান।
