
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:রায়পুর উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমন সময়ে অভিজ্ঞ, দায়িত্বশীল ও জনসাধারণের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া -এর পুনরায় রায়পুর থানায় যোগদানের সংবাদ ফেইজবুক পেইজে পোস্ট হওয়ার পর হইতে স্থানীয়দের মাঝে আনন্দ দেখা দিয়েছে। এই যেন রায়পুরবাসীর মধ্যে নতুন আকাঙ্ক্ষা ও আশা নিয়ে সঠিক বিচার আচারের আশায় নতুন মুখে পরিকল্পনা জেগে উঠেছে রায়পুর বাসিদের মনে। তবে রায়পুর অপরিচিত কিছু লোকজনের সঙ্গে আলোচনা করে জানা যায় এর আগে রায়পুরে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রশংসা অর্জন করেছিলেন। তাঁর সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্ব সাধারণ মানুষের কাছে তাঁকে একজন গ্রহণযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।
রায়পুরবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণ দ্রুত ও ন্যায্য পুলিশি সেবা পাবেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই সবার বিশ্বাস।