
বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি এবং লক্ষ্মীপুর রোকেয়া এন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষা সফর ২০২৫ এর আয়োজন করেছেন,উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার হোমিওপ্যাথি ওয়ার্ল্ড ফেডারেশনের বিভিন্ন স্তরের হোমিওপ্যাথি চিকিৎসক ও কলেজ প্রতিনিধিগন, লক্ষীপুর জেলায় ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি প্রত্যেক বছরের মত এবারও শিক্ষা সফরের আয়োজন করেন, নরসিংদী, ড্রিম হলিডে পার্ক। তারা বিভিন্ন রাউন্ড এর শিক্ষনীয় আয়োজন করেন, তার মধ্যে ছিল হোমিওপ্যাথি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন। এবং প্রশ্ন ও জিজ্ঞাসা পর্ব।কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। পুরস্কার তুলে দেন আর এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক, বৃন্দ ও ওয়ার্ল্ড ফেডারেশনের জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দগণ। এই শিক্ষা সফরের আয়োজন ভূমিকা রাখেন, লক্ষ্মীপুর আর,এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দগন।বিগত বছর এই ওয়ার্ল্ড ফেডারেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক শিক্ষা সফর,হ্যানিম্যান জন্মজয়ন্তী, বিজ্ঞান সেমিনার, অসহায় দারিদ্র চিকিৎসকদের পাশে দাঁড়ানো, চিকিৎসা ক্যাম সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ গ্রহণ করে আসছেন।
