
পর্ব -৪
লেখক :এস এম কামরুল হাসান
অনেক হয়েছে,অনেক মানিয়ে নিয়েছি
অনেক ছাড় দিয়েছি, এবার আর না,
আমি আর কারো অপশন হয়ে থাকবো না,
আমি কারো প্রয়োজন,
শেষের ফেলে দেওয়া জিনিস না।
আমি মানুষ,আমারও একটা জীবন আছে
একটা সম্মান আছে,তোমরা যারা ভেবেছিলে
আমি ভেঙে যাবো, আমি শেষ হয়ে যাবো,
তোমাদের জন্য একটা খবর আছে –
আমি ভাঙিনি, আমি গড়ছি নিজেকে।
হ্যাঁ, আমি কেঁদেছি, রাতের পর রাত জেগেছি,
কিন্তু ওই কান্নাই আমাকে শক্ত করেছে,
ওই একাকীত্বই আমাকে চিনিয়েছে আমি কতটা শক্ত,
আজকের পর থেকে আমার দরজা বন্ধ,
যে দরজা দিয়ে অবহেলা ঢুকতো,অপমান।
ঢুকতো, সেই দরজাটা আমি চিরতরে বন্ধ করে দিলাম
আমি আর কারো কাছে নিজেকে প্রমাণ করবো না
যার বোঝার সে এমনিতেই বুঝবে,যার বোঝার না,,
তার জন্য সারাজীবন চিৎকার করলেও সে বুঝবে না।
আমি ক্ষমা করে দিলাম তোমাদের,কারণ ক্ষমা না
করলে তোমরা আমার ভেতরেই থেকে যাবে,
আর আমি তোমাদের বয়ে বেড়াতে চাই না,
আমি মুক্তি দিলাম। তোমাদেরও, নিজেকেও,
এবার আমি বাঁচবো, আমার মতো করে।
আর কখনো পেছনে ফিরে তাকাবো না,
কারণ পেছনে শুধু কষ্ট ছিল,
সামনে পুরো একটা জীবন পড়ে আছে।
