
রামগঞ্জ প্রতিনিধিঃ আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ ০১ আসনে সংসদ সদস্য পদ প্রার্থীর সাগর খানের এক পোস্টে তিনি লেখেন, প্রিয় ৩নং ভাদুর ইউনিয়ন বিএনপি নেতা কর্মী সবাই সজাগ থাকুন, সর্তক থাকুন। তিনি আরও বলেন, সামান্য কিছু টাকার বিনিময়ে নমিনেশন বা ভোট দেওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনাদের মঙ্গল হবে, সিদ্ধান্তঃ দিতে যদি ভূল করেন, তাহলে, একদিন আপনি বা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করে তিনি তার নিজ ফেইসবুক পেইজে পোস্ট করেন।
এছাড়া তিনি বিএনপির নেতা কর্মীদের সর্তক বার্তা দিয়ে বলেন, একদিন বিএনপি নামক দলটাও ওরা আওয়ামী লীগের মতন করে ফেলবে বলে মন্তব্য করে পোস্ট করেন। প্রবাসী মোহাম্মদ সাগর খান হলেন, সাবেক যুবদল ও সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি এবং ৩নং ভাদুর ইউনিয়ন বিএনপি নেতা। তিনি শহীদ জিয়ার সৈনিক হিসেবে লক্ষ্মীপুর রামগঞ্জ-০১ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে রামগঞ্জবাসীর সমর্থন চেয়ে আগামী সংসদ নির্বাচনে সকলের দোয়া চেয়েছেন।
