বার কাউন্সিলের সনদ পাওয়ায় অ্যাডভোকেট আশিক নেওয়াজ (রাসেদ) কে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলার পক্ষ থেকে অভিনন্দন

লেখক: Admin
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের উপশহর দালালবাজারের কৃতি সন্তান অ্যাডভোকেট আশিক নেওয়াজ (রাসেদ) বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পাওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

অ্যাডভোকেট আশিক নেওয়াজ রাসেদ প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর জেলা বার অ্যাসোসিয়েশনের চারবারের সফল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামানের দৌহিত্র। তিনি লক্ষ্মীপুর জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইসমাইল হোসেন (নিজাম)-এর ভাতিজা। পারিবারিকভাবে আইন পেশার সঙ্গে সম্পৃক্ত একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ।
তিনি বেলায়েত হোসেন বাহার ও রোকসানা আক্তারের মেজো ছেলে । তার স্থায়ী ঠিকানা পশ্চিম লক্ষ্মীপুর দালাল বাজার, ৩ নম্বর ইউনিয়ন, ৬ নম্বর ওয়ার্ড।

অ্যাডভোকেট আশিক নেওয়াজ রাসেদ বলেন, “আমার দাদা, জ্যাঠা এবং আমার বড় ভাইয়ের স্ত্রী এই পেশার সঙ্গে যুক্ত । তাদের অনুপ্রেরণায় আমিও আইন পেশায় এসেছি। বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।” পারিবারিক সদস্যের বাহিরেও অনেক আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের কাছে ও আমি ঋণী এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, “অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই পেশা বেছে নিয়েছি। তাদের যেকোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকবো এবং আইনি সহায়তা প্রদান করবো। সবার কাছে আমার জন্য দোয়া কামনা করছি।”

এদিকে, তার এই অর্জনে আইনজীবী মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।
এলাকাবাসী জানান আশিক নেওয়াজ রাসেদ এলাকার ছেলে হিসেবে তার দাদা, জেঠা এবং ভাবীর মত আইনজীবী পেশায় যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এলাকাবাসী সবসময় সুখে – দুঃখে রাসেদ কে পাশে পেয়েছিলো এবং আগামীতেও পাশে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন