কৃষক দলের ভবিষ্যৎ কর্ণধার হতে চান কৃষক দলের সিদ্দিক সরকার

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

রায়পুর উপজেলা

প্রতিনিধিঃ আকাশ

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিক সরকার কৃষক দলের ইউনিয়ন কমিটির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।এছাড়াও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের আহ্বান

তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সিদ্দিক সরকার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদার সাহেবের নির্দেশনায় ৭নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা নির্মাণ ও মেরামতের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

গণের সাথে মিশে এবং তাদের পাশে থেকে তিনি ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এ সময় তিনি বলেন, “ত্যাগী নেতাকর্মীরা যথেষ্ট মূল্যায়ন পাচ্ছেন না।

ত্যাগীদের সঠিক মর্যাদা ও মূল্যায়ন করলে দল আরও সুসংগঠিত হবে। পাশাপাশি তিনি দলের শৃঙ্খলা রক্ষা ও ঐক্যবদ্ধভাবে কৃষক দলকে শক্তিশালী করার জন্য নেতাদের প্রতি জোর দাবি জানান। এলাকাবাসীর প্রত্যাশা স্থানীয়রা মনে করছেন, মোঃ সিদ্দিক সরকারের মতো ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সামনে নিয়ে আসতে পারলে কৃষক দল নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বলে জানান কৃষক দলের ইউনিয়ন নেতা সিদ্দিক সরকার।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন