লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন

লেখক: Admin
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফারুক,ফয়সাল মনু পাটোয়ারী ইসমাইল সহ তারা ৪ব্যক্তি দলবদ্ধ হয়ে ফসলের নাল জমি ইরি প্রজেক্টে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। ৮তে-ই মার্চ রবিবার সকালে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামছাদী গ্রামে বেড়িবাঁধ খাল দখল বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। এরজন্য সরকারি বেড়ির কাঁচা রাস্তা কেটে পাইপ নেওয়া হয়েছে। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ প্রকাশ হলেও কেউ মুখ খুলতে চাননি তাদের নাম প্রকাশের ভয়ে। রয়েছে আতঙ্কে এলাকার স্থানীয়রা, চোখের নজরে এইসব অনিয়ম দেখেও মুখ খুলতে বাধ্য হচ্ছে না স্থানীয় প্রতিবেশী পরিবারের স্বজনরা।

অভিযোগ রয়েছে,ফারুক, ফয়সাল, মনু পাটোয়ারী সহ ৪ প্রভাবশালী ব্যক্তি ওই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করেন। জনবসতিপূর্ণ এলাকায় বালু উত্তোলনে আশপাশের কয়েকশ’ পরিবার ক্ষতির সম্মুখিন হতে পারে। লক্ষ্মীপুর বেড়ির মাথা টু রামগঞ্জে যাওয়ার একমাত্র মাটির চওড়া বেড়ির রাস্তাটিও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনে নিষেধ করলেও ফারুক, ফয়সাল মনু পাটোয়ারী সহ ৪ ব্যক্তি কর্ণপাত করেন না। উল্টো বাধা দিলে সবাইকে হুমকি ধমকি দেয়।

স্থানীয় বাসিন্দা নাম অনিশ্চিত সাংবাদিকদের কে বলেন, বালু উত্তোলনে আমরা বাধা দিয়েছি। বালু উত্তোলনে আশপাশের প্রায় ৭০ একর ইরি প্রজেক্ট ফসলী জমি ও এলাকার স্থানীয় প্রতিবেশীদের বসতবাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটনাটি নিয়ে আমরা স্বোচ্চার। তবে খোঁজ নিয়ে জানা যায় তারা চার জনে বিএনপি’র ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী। সরজমিনে গিয়ে দেখা যায় প্রজেক্টের পাইপ ভেঙ্গে তাদের বালু উত্তোলনে প্রভাব শালী চার ব্যক্তির অবৈধ ড্রেজার মেশিন।

ড্রেজার মেশিন মালিক ফয়সাল বলেন, একজন কে ফুট হিসেবে বালু দিচ্ছি, এখানে ফসল উৎপাদন হচ্ছে না, তাই জায়গার মালিক আমাদের কাছে মাটি বিক্রি করেছে।সেই হিসেবে একজনে বালু নিচ্ছে।কত টাকা করে বালু ফুড বিক্রি করা হচ্ছে জানতে চাইলে তিনি অনীহা প্রকাশ করে বালুর রেট বলতে চাননি।

মনু পাটোয়ারী ড্রেজার মেশিনের কর্মচারীরা বলেন,চল্লিশ হাজার টাকা করে জমি কিনে এখন বালু উত্তোলন করছি এবং ফুট বিক্রি করা হচ্ছে ২০ টাকা দামে। সাংবাদিক ও ইউনিয়ন ভূমি অফিস থেকে গ্রুপ বেদে আসে,তাদের কে ম্যানেজ করে বালু উত্তোলন করতে হচ্ছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন