ফাগুনের ভোরে তুমি

লেখক: Admin
প্রকাশ: ২ দিন আগে

লেখক: মোঃ সারোয়ার জাহান সোহাগ

হেঁটে চলছি ফাগুনের এক ভোরে রক্তিম সুন্দর সূর্যকরে
যাচ্ছি খুব সুন্দর মেঠো পথ ধরে।
রাস্তার দুই ধারে তাল গাছের সমারোহে
দেখি আমি খুব সুন্দর আবহে ‌।
হাজারো বিহঙ্গের কলতানে
মুখোরিত চারদিক সুরের বাঁধনে।
খানিক দূরে পলাশ ফুলের প্রস্ফুটোনে
স্নিগ্ধতা দেখি সুন্দর নদীর তটে,
খুব সুন্দর এক বাড়ি আছে দাঁড়িয়ে
সামনে কাননে নানা প্রসূনের শোভা ছড়িয়ে
তুমি আছো সৌন্দর্যের আধার হয়ে।
নীল রঙের জামার আচ্ছাদনে
তুমি আছো দাঁড়িয়ে
সকল ক্লান্তি, অবসাদ পেড়িয়ে।
তোমাকে দেখার পর সবকিছু যাই ভূলে
তোমার কাছে যেতে চাই নানা ছলে।
কিছুই ভালো লাগে না তোমাকে ছাড়া।

যদি পেতাম তোমাকে নীরন্তরে
পরম সুখে রয়ে যেতাম সুন্দর এ ভূধরে ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন