লক্ষ্মীপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদকের বসত ঘরে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে গভীর রাতে আগুন

লেখক: Admin
প্রকাশ: ৪ মাস আগে

 

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন এর বসত ঘরে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন এর পরিবারের স্বজনরা।২০ তারিখ অদ্য শনিবার গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ দুর্বৃত্ত’রা ঘরের বাহিরে দরজায় তালা দিয়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে করে সাত বছরের শিশু আয়েশা আক্তার ও বিথী আক্তার, স্মৃতি আক্তার এবং বেলাল হোসেন সহ পরিবারের সবাই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন। এদিকে সাত বছরের শিশু আয়েশা আক্তার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়নি। ঘটনাস্থলে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আয়েশা আক্তার মারা যায়। বাকি তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানীয়রা চিকিৎসার জন্য প্রেম করিলে কর্মরত চিকিৎসা বিথী আক্তার ও স্মৃতি আক্তার কে ঢাকা বার্থডে হাসপাতালে উন্নতমানের চিকিৎসার জন্য প্রেরণ করেন। অপরদিকে বিএনপির নেতা বেলাল হোসেন কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। গভীর রাত্রে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে বিএনপির নেতা বেলাল হোসেন দৈনিক লক্ষীপুরের কথা কে জানান,তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের দায়িত্ব চলমান।শুক্রবার দিন যায় রাত্রে খাওয়া-দাওয়ার শেষে তার তিন কন্যা কে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় গভীর রাত্রে কে বা কারা যেন পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দাও দাও করে জ্বলছে, শব্দ শুনতে পেয়ে তিনি চিৎকার করে বের হতে চেষ্টা করেও বের হতে পারেন-নি। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে দরজার বাহির তালা দেওয়ায় তারা কেউ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাননি। এক পর্যায়ে নিরুপায় হয়ে শো-র চিৎকার করিলে এলাকার স্থানীয় প্রতিবেশী’রা চতুর্দিকে থেকে এসে আগুন নিভাতে সক্ষম হন। কিন্তু অবশেষে রক্ষা করতে পারেন-নি তার বসত ও সন্তান রক্ষা করতে। বিএনপি নেতা বেলাল হোসেন আরো বলেন, দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে তালা লাগিয়ে ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে মুহূর্তের মধ্যে আমার ছোট মেয়ে পুড়ে মৃত্যুবরণ করে। আমিও আমার দুই মেয়ে গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। তবে আমার দুই মেয়েকে ঢাকা বারডে হাসপাতালে প্রেরণ করা হয়েছে উন্নতমানের চিকিৎসার জন্য। বসত ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে আমার ষড়যন্ত্রকারী’রা বসত করে আগুন দিয়েছে। আমি আশা করি, আমার ষড়যন্ত্রকারীদের কে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করবে। যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দুর্বৃত্ত কারীদেরকে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী কামনা করছি পুলিশ প্রশাসনের নিকট।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন