
রাকিব হোসেন সোহেল
আল্লাহপাক বলেছেন, যে তোমাকে বেশি হিংসা এবং হিংস্রোতের মত তোমাকে ঘৃণা করে এবং তোমার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আমি আল্লাহ পাক তার জন্য এমন একজন ব্যক্তিকে নিয়োগ করেছি যে ব্যক্তি তাকে প্রতি মুহূর্তে হিংসা করবে এবং তার সমস্ত গীবত ও সমালোচনার নিয়ে ঘৃণার সাথে অন্যের কাছে প্রচার করবেন। তাই আমি সৃষ্টিকর্তা, তোমাদের রিযিক দাতা ও তোমাদের রব হিসেবে তোমাদেরকে হুঁশিয়ার করছি। দুনিয়ার জমিনে তোমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সমালোচনা থেকে বিরোধ থাকো। ভালো কাজে তোমাদের জন্য আমার রহমতের দরজা সবসময় খোলা থাকবে। আল্লাহপাক আরো বলেছেন, হে মমিন মুসলমানগন তোমরা আমার দেওয়া শিক্ষা অর্জন করে নিজেদেরকে অনেক বড় পন্ডিত ও ডিগ্রী ধারী মনে করছো। তবে তোমরা মমিনেরা মনে রেখো আমার কাছে তোমাদের ওই সমস্ত পন্ডিত আর ডিগ্রী শিক্ষা অর্জন পানির মতো। আমি চাইলে তোমাদের ওইসব পন্ডিত ও বড় বড় ডিগ্রি শিক্ষা অর্জন সেকেন্ডের ভিতর ধ্বংস করে দিতে পারি।কিন্তু তা আমি করছি না, কারণ আমি তোমাদের পরম করুনাময় অশেষ দয়ালু তোমাদের সৃষ্টিকর্তা। যদি তোমরা তোমাদের শিক্ষা আর ডিগ্রিকে তোমরা মমিন হিসেবে নিজেদেরকে অনেক বড় জ্ঞানী পন্ডিত মনে কর তাহলে তোমরা ভুল করছ। তোমরা একে অপরের উপকারে আসতে না পারো এবং একজন মুমিন হয়ে অন্য মুমিনদের কাজে না ব্যবহার করতে না পারো। সেই দিন হাশরের ময়দানে তোমার ওই শিক্ষা ডিগ্রি আমার কাছে কোন মূল্য থাকবে না। মনে রেখো তুমি যেমন শিক্ষা অর্জন আর যত বড়ই ডিগ্রী দ্বারী হও না কেন, তোমাকে আমি যেমন সৃষ্টি করেছি।তেমনি অন্য মমিন মুসলমানদের কেও সৃষ্টি করেছি। মনে রেখো যারা শিক্ষা বড় বড় ডিগ্রী পন্ডি হইতে পারেনি তারাও আমার সৃষ্টি মমিন হিসাবে শ্রেষ্ঠ জীব। স্মরণ রেখো আমার সৃষ্টি করা তোমাদের জন্য ৩০ পারা কোরআনের চাইতে বড় শিক্ষা আর ডিগ্রী আমি কোন কিছু সৃষ্টি করি নাই। শুধু তোমাদের আহার যুগাবার জন্যেই তোমাদের এই সকল শিক্ষা আর ডিগ্রীর ব্যবস্থা করা আমারই তৈরি। মনে রেখো হে মুসলমান জাতি মমিনগণ আমি কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার কাউকে কাউকে ম্যাজিস্ট্রেট কাউকে প্রফেসর কাউকে আলেম কাউকে মাওলানা কাউকে হাফেজ হিসাবে তৈরি করেছি তোমরা মুমিন জাতি মুসলমান ভাই ভাই হয়ে দুনিয়াতে আমার দেওয়া দায়িত্ব পালন করবে। কিন্তু আজ তোমরা নিজেদের স্বার্থের জন্য দুনিয়ার মায়া করে আখেরাতের মায়া কথা ভুলে গেছো ভুলে যাচ্ছ আমার কথা ভুলে যাচ্ছ আমার দেওয়া দায়িত্ব পালনের কথা। মনে রেখো তোমাদের বড় ফুজি তোমাদের এবাদত। তোমাদের জন্য যে আমার তৈরি সৃষ্টি করা ৩০ পারা কোরআন তোমাদের মাঝে প্রেরণ করেছি।আর যারা আমার সেই কোরআনের শিক্ষা অর্জন করে একজন আলেম মাওলানা হাফেজ হয়ে কোরআনের আয়াত দিয়ে কুফুরি করে অর্থ উপার্জন করো,আমার সৃষ্টি করা মুমিনদের ঈমান আমল দুর্বল করো।ওইসব মাওলানা হাফেজদের কে আমার নিজ হাতে তাদের জন্য শাস্তি প্রস্তুত থাকবে।যে ধর্মের নামে রাজপ্রাসাদের মালিক হয়েছো, অসহায় নিরীহ মমিনদের ওপর ঝাঁপিয়ে পড়, অন্যায়, অত্যাচার, জোর, জুলুমবাজ, অর্থ, সম্পদ, দখল করে আত্মসাৎ করো এটা শুধু তোমার এই দুনিয়ার জন্য। তোমার আখেরাতের জন্য নয়। আমি চাইলে এক মুহূর্তে তোমার সব ধ্বংস করে দিতে পারি কিন্তু আমি তা করি না তোমাকে দুনিয়াতেই তার সাজা ভোগ করে তোমাকে বুঝাইতে চেষ্টা করি এবং একসময় ওই সকল মমিনদের অভিশাপে তুমি নিজেই ধ্বংস হতে থাকো আর অভিশপ্ত কারণে তুমি নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করো। প্রতিটি মুহূর্তে তুমি তোমার দুনিয়ার হাসি আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে উঠো। তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি যে দায়িত্ব দিয়ে।কিন্তু তুমি সেই দায়িত্ব পালন করনি। তুমি করেছ লোভ লালসা আর ফুর্তি। তোমরা একজন পবিত্র মমিন হয়ে ভুলে গেছো তোমাদের আসল আখেরাতের জন্য এবাদত নামাজ আদায় করার কথা।হয়তো তোমাদের জানা নেই, আমি ফেরাউনকেও অনেক বুদ্ধি ও শক্তি দান করেছিলাম। পরিশেষে যখন সেই ক্ষমতা দিয়ে আমার মমিন মুসলমানদের উপর নির্যাতন অবিচার করেছে।তখন আমি তাকে দুনিয়াতে রাখিনি। মনে রেখো তোমরা যারা দুনিয়াতে এখনো আছো, তোমাদের সকলকে এক এক করে মায়া ছাড়তে হবে। তোমাদের কারোর জন্য দুনিয়ায় চিরস্থায়ী নয়, ক্ষণিকের দুনিয়ায় নিয়ে কিসের তোমাদের এত অহংকার। তোমরা কি দেখনা, তোমাদের কত প্রিয় জন, কত আপনজন, কত সঙ্গী, তোমাদের সামনে থেকে নিয়ে এসেছি। কেউ কি আজও ফিরে যেতে পেরেছে। আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের দুনিয়া ও আখেরাতের মালিক একমাত্র আমি সৃষ্টিকর্তা। তাই তোমরা মমিন মুসলমান হয়ে, অন্য মমিন মুসলমানকে ভালবাসতে শিখো। গীবত আর হিংসা থেকে বেরিয়ে আসো। আমার দেওয়া কোরআন পাঠ করো। আমার দেওয়া নামাজ আদায় করো।আমার দেওয়া দুরুদ পাঠ ও এবাদত করো। আমাকে স্মরণ করো, তোমাদের রিজিকের ফয়সালা আমি নিজেই করে রেখেছি। হয়তো তোমরা জানা না আমি যখন তোমাদের কাউকে এই পৃথিবীতে সৃষ্টি করি। তখন তার জন্য তোমার খাদ্য বস্ত্র তৈরি করি। তোমার হয়ে হাশরের ময়দানে তোমার সমস্ত গুনাহ, তোমার সমস্ত হিসাব আমি আল্লাহ নিজ হাতে তোমাদের বিচার করবো। তাই বলছি যে তোমার ক্ষতি করতে চেষ্টা করবে, তুমি তাকে তত বেশি শ্রদ্ধা আর ভালোবাসো। তার সাথে হাসিমুখে তুমি চলার চেষ্টা করো। দেখবে একদিন সে তোমার এই আদর্শ নিতি ভালোবাসা দেখে মুগ্ধ হবে।