আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম এর উপর বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলা

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি গুলশান অফিসে হামলা শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গতকাল রোববার বিকালে বিএনপি নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এতে করে তিনি গুরুতর আহত হন, এই সময় তার সঙ্গে থাকায় পেশাগত আইডি কার্ড এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় বিএনপির দলের নেতাকর্মীরা। পরে আহত জাহিদুল ইসলামকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে ভর্তি দেয়।বর্তমানে আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হলে স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম বিএনপি অফিসে অন্য সাংবাদিকদের সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান। প্রত্যক্ষ দুইশিরা জানান, বিএনপি’র গুলশান অফিসে সভাকক্ষে দরজায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে মোবাইলে ভিডিও ধারণ করেছিলেন আমার দেশ পত্রিকার সাংবাদিক স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম। এতে করে বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠে আমার দেশ পত্রিকার রিপোর্টার সাংবাদিকের উপর। ক্যামেরাপারসন পয়সালের নেতৃত্বে একদল লোক জাহিদের উপর হামলা চালায়। তারা তাকে অফিসে দোতলার সিঁড়িতে নিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে তার সঙ্গে থাকায় মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। প্রত্যক্ষদুর্শীরা আরো জানান, এই সময় হামলাকারীরা বলতে থাকে। আমার দেশ বিএনপি’র বিরুদ্ধে রিপোর্ট করে, এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে। অন্য সাংবাদিকরা জাহিদকে উদ্ধারের চেষ্টা করলে তাদের উপর হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা জাহিদ কে মারতে মারতে মূল পটকের বাহিরে রাস্তায় নিয়ে আসে। সেখান থেকে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে। এই সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হন নয়া দিগন্তের ওয়াসীম আল ইমরান, জাগো নিউজের খালিদ হোসেন, ও ডেইলি স্টারের সাজ্জাদ হোসেন হন বলে জানা ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন