
স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মেসে মাসিক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দের ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
