লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৭ মাস আগে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৬ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উক্ত দুর্গাপূজা আয়োজনে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহোদয়, উপপরিচালক স্থানীয় সরকার, পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সেনা কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তা, আনসার কর্মকর্তা, কোস্ট গার্ড প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজামণ্ডপসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন, জেলার পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা সহ সার্বিক বিষয়াদি নিয়ে সভায় আলোচনা সম্পর্কে।এসময় বিভিন্ন বক্তারা বক্তব্য বলেন,দুর্গাপূজা উদর্যাপন উপলক্ষে সকল মানবতাবাদী মানবিক মর্যাদা রাষ্ট্রীয় নাগরিক হিসেবে দ্বায়িত্ব পালন করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তাগণ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন