লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে সুষ্ঠু অভিযান সম্পূর্ণ।

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে সুষ্ঠু অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনা করা হয় লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব,রাজিব কুমার সরকার এর নির্দেশনা অভিযান চালিয়ে অর্থ দন্ড করা  হয়েছে। শনিবার ০৫/০৪/২০২৫ তারিখ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, বাগবাড়ি, রায়পুর উপজেলার বাস টার্মিনাল, ল্যাংড়াবাজার, রামগঞ্জ উপজেলার পানপাড়া বাস কাউন্টার এবং রামগতি উপজেলা সহ লক্ষ্মীপুর জেলার ভিতরে বিভিন্ন জায়গায় মোবাইল কোট অভিযান পরিচালনা করেন।

এসময় যাত্রীদের নিকট থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া গ্রহণ করা গাড়ীর মালিকদের  দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি, শাহী বাস সার্ভিস, আল আরাফাহ পরিবহন এবং সিএনজি চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পৃথক মামলায় মোট ১,১৮,৬০০/- অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। এছাড়াও রামগঞ্জ উপজেলায় অভিযান চলাকালীন যাত্রীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনা কর্মকর্তা বৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন