
সদর থানা প্রতিনিধিঃ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে লক্ষ্মীপুর জেলার অনুকূলে বরাদ্দকৃত ৫০ টি ট্রলিবক্স সুষম বন্টনের মাধ্যমে প্রাপ্যতা অনুযায়ী সকল ইউনিটের অফিসার ও ফোর্সদের ট্রলিবক্স হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয় এর উদ্যোগে হেডকোয়ার্টার্স ঢাকা হতে লক্ষ্মীপুর জেলার অনুকূলে বরাদ্দকৃত ৫০ টি ট্টলিবক্স হস্তান্তর করা হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, মেডিকেল অফিসার ডা. দেবাশীষ পুরকায়স্থ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
