
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার শহরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে যুবদল।
বৃহস্পতিবার ১৭ই জুলাই বিকাল চার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী হইতে মিছিলটি শুরু করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ করা হয়। যুবদলের মিছিলে কয়েক শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান হাসিব।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্ব জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাবেক আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. মহসিন কবির স্বপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
