লক্ষ্মীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিক দল নেতার মৃত্যু

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

দেলোয়ার হোসেন

লক্ষ্মীপুর সদর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর ৪ নং চর রুহিতা ইউনিয়ন সবুজের গোজায় চুরির অপবাদে সিএনজি চালক রাজুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গণপিটুনিতে নিহতের নাম রাজু হোসেন। তিনি চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন। পরে পুলিশ খবর পেয়ে রাজু হোসেনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সবুজের গোঁজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করেন। এ সময় অটোরিকসা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে গণপিটুনি দেয়।রাজুকে রাতভর কয়েকদফা মারধর করা হয়। এক পর্যায়ে রাজু হোসেন গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রাজু হোসেন মারা যান।এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করছে জিজ্ঞেসাবাদের জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানার রাখা হয়।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন