
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র পরিবহণ ও বিতরণ প্রক্রিয়া, সময়নিষ্ঠতা এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কমিটিসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
