
মাকছুদুর রহমান
কমলনগর উপজেলা প্রতিনিধিঃ চর লরেন্স শহিদ নগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাধুলা অনুষ্ঠানে আব্দুল আলিম রনি পাঠাগার ও ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আলিম রনি পাঠাগার ও ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি ডা. মিজানুর রহমান সহ পাঠাগারের দায়িত্বশীল বৃন্দ।উক্ত খেলাধুলা অনুষ্ঠানে পাঠাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা আব্দুল আলিম রনিকে চর লরেন্স শহিদ নগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
