
রামগতি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রামগতি থানা, লক্ষ্মীপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর্কিটেক্ট ফাতেমাতুজ্জহরা শিথী, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আহাম্মদ ইশতিয়াক, রামগতি পৌরসভা আর্মি ক্যাম্প, রামগতি, লক্ষ্মীপুর, উপজেলা নির্বাহী অফিসার (রামগতি) জনাব সৈয়দ আমজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান, পিপিএম সহ অফিসার ইনচার্জ, রামগতি থানা জনাব মোঃ কবির হোসেন, রামগতি থানার উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
