ঝর্নার পাশে তুমি ও আমি

লেখক: Admin
প্রকাশ: ৪ দিন আগে

লেখক: মোঃ সারোয়ার জাহান (সোহাগ)

বিশাল পাহাড়ী এলাকায় চলছি হেঁটে

মেঠো পথ ধরে যাচ্ছি ঝর্নার নিকটে।

রাস্তার দুই পাশে ছোট বড় গাছের সমাহারে

অকৃত্রিম ভালোলাগা দেখি সুন্দর এ ভূধরে।

যেতে যেতে এলাম নয়নাভিরাম ঝর্নার ধারে

অজস্র মুক্ত পানি গড়িয়ে পড়ে

পাহাড়ের ঢাল বেয়ে যায় অনেক দুরে।

হাজারো পাখিদের কলকাকলিতে

মায়াবী সুর ভাসে এ প্রকৃতিতে

মুগ্ধ আমি তোমার এ রুপ মাধুরীতে ।

পাখিরা ব্যস্ত তাদের তৃষ্ণা নিবারণে

কিছু বিহগেরা আরো ব্যস্ত স্নানে।

ঝর্নার শব্দ ও পাখিদের কিচিরমিচিরে

প্রকৃতি গেয়ে যায় যেন মায়াবী সুরে

তুমি যেন অতুলনীয় জল,স্থল ও অম্বরে।

ঝর্নার পাশে ছোট পাহাড়ের এক কাননে

দেখি অপরুপা এক মেয়ে আছে দাঁড়িয়ে

সুন্দর ও ভাষাময় নয়নে আছে তাকিয়ে
অপরুপ ঝর্নার দিকে।

মুগ্ধ আমি তার রূপ দেখিয়া

যদি সদা দেখতে পারতাম মন ভরিয়া !

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন