রোহিঙ্গা শিবিরে শিক্ষা কেন্দ্র বন্ধ — শিশু বিয়ে ও শ্রমের ঝুঁকি বাড়ছে

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

মোঃ দুর্জয় হোসেন (চাঁন মিয়া)

প্রতিনিধিঃ কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ভয়াবহ শিক্ষা সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউনিসেফ পরিচালিত প্রায় ৪,৫০০টি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৪.৫ লক্ষ রোহিঙ্গা শিশু ও ১,২০০-এর বেশি শিক্ষক শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ফলে শিশুদের পড়াশোনার স্বপ্ন থেমে গিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এরই সুযোগে শিবির এলাকায় শিশু বিয়ের হার ৩% এবং শিশু শ্রমে প্রবেশের হার ৭% বৃদ্ধি পেয়েছে। শিশু অধিকারকর্মীরা বলছেন, এভাবে শিক্ষা বন্ধ থাকলে রোহিঙ্গা প্রজন্ম একটি ভয়াবহ ঝুঁকিতে পড়বে।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে—আন্তর্জাতিক তহবিলে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় শিক্ষা কার্যক্রম চালু রাখা যাচ্ছে না। এর ফলে রোহিঙ্গা শিশুদের জন্য “হারিয়ে যাওয়া প্রজন্ম” তৈরির ঝুঁকি তৈরি হয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে যেন দ্রুত প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে রোহিঙ্গা শিশুদের শিক্ষা অধিকার সুরক্ষিত করা যায়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন