
হারুনুর রশিদ জিন্নাহ
লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার: ২০ নং চর রমণী মোহন ইউনিয়ন আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতে সবার শীর্ষে মোহাম্মদ হানিফ। ২০ নং চর রমণী মোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ও বর্তমান মহিলা শায়লা মেম্বার এর সুযোগ্য ছেলে জনাব মোঃ হানিফ। একজন আদর্শবান ,সৎ, সুশিক্ষিত ,মার্জিত, ন্যায়পরায়ণ ধার্মিক , সমাজসেবক ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সবার শীর্ষে আলোচনার মধ্যে মোঃ হানিফ। দীর্ঘ বছর তিনি চর রমণীমোহন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে সার্বক্ষণিক বিপদ-আপদে সুখে-দুঃখে মানুষের সাথে মিলেমিশে ছিলেন। এবং মানুষের যে কোন বিপদ আপদে সবার সামনে থাকতেন তিনি। এলাকার যেকোনো সমস্যা উনি নিজের মত নিজের মনে করে সমাধান করতেন। গরিব অসহায় দরিদ্র মানুষের জীবন মানকে সুস্থ রাখতে অসংখ্য অগভীর বিশুদ্ধ নলকূপ স্থাপন করেছেন। ৬ নং ওয়ার্ডের গরু খালের পাশের রাস্তা অতিবৃষ্টির কারণে নষ্ট হওয়ার ফলে ভেঙ্গে যাওয়া রাস্তা নিজের স্বইচ্ছায় মেরামত করেছিলেন। এবং ৫ নং ওয়ার্ড সচিবের রাস্তার ব্রিজ টি সংস্কার করেছিলেন। এছাড়াও অত্র এলাকার অনেক রাস্তাঘাট মসজিদ মাদ্রাসায় স্কুল ইত্যাদিতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এলাকার যে কোন অন্যায় অবিচারে তিনি ছিলেন একজন ন্যায়ের প্রতীক। অত্র এলাকার কৃষক সয়াবিন চাষী ভাইদের সয়াবিন চাষে আরো উদ্বৃত্ত করার জন্য তিনি তাদেরকে সয়া ল্যান্ড প্রজেক্ট প্রশিক্ষণ দেন। সামাজিক কাজের পাশাপাশি তিনি অসংখ্য সেবামূলক কাজের সাথে জড়িত। তিনি তরুণ সমাজকে নেশা মুক্ত রাখার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়ার জন্য যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছিলেন। গরিব অসহায় মানুষের জন্য সরকারের পদক্ষেপ খাদ্যবান্ধব কর্মসূচির আওতা ভুক্ত সকল সেবা জনগণের হাতে পৌঁছিয়ে দেন। তিনি উপ প্রকল্প বাদ নির্মাণ তথা পূর্ণ নির্মাণে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য চেক বিতরণে যেন দুর্নীতি না হয় সেই জন্য তিনি সাধারণ মানুষকে সহায়তা করেছিলেন। যুব সমাজকে সুশৃংখল সুস্থ সচেতনতা রাখার লক্ষ্যে ফ্রী ব্লাড গ্রুপ করেছিলেন। এ সকল কাজের পাশাপাশি তিনি নিজেকে আরো অসংখ্য জনহিতকর কাজের সাথে জড়িত রেখেছিলেন। তার ওই ধারাবাহিকতায় তিনি ছিলেন চররমণী মোহন ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান। প্রাইভেট স্কুল অ্যাসো সিয়েশন (ওয়ামি) সদর লক্ষীপুর সভাপতি।পরিচালক লক্ষীপুর ভিক্টোরিয়া কলেজ। সভাপতি আহ্বান সমাজ উন্নয়ন সংস্থা। এবং বহুল পরিচিত চর রমণী মোহন ইউনিয়নের ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তারই হাতে গড়া প্রতিষ্ঠান হযরত শাহজালাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। অত্র স্কুলে তিনি প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। এছাড়াও তিনি একটি ইসলামী রাজ নৈতিক দলের সাথে সম্পৃক্ত। তিনি নিজেকে সব সময় একজন সাধারণ সমাজসেবক হিসেবে পরিচিতিতে স্বাচ্ছন্দ বোধ করেন। চর রমণীমনি মোহন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে সরজমিনে কথা বলে দেখা গিয়েছিল ।মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র আগামী দিনের চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় মোহাম্মদ হানিফ। সাধারণ মানুষের আশা এবং ভালবাসায় তিনি আশাবাদী আগামী দিনের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি জয়যুক্ত হবেন। তাই তিনি অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রার্থী।
