
লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেন মো: এরফানুল করিম করিম।তিনি আরও বলেন, সরকার শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME) উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাত এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। এর ফলে নতুন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।তবে শুধু বাজেট ঘোষণা যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করতে হবে। বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য চাকরি ও স্ব-কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা জরুরি।সামগ্রিকভাবে, বাজেটের সঠিক বাস্তবায়ন হলে বেকারত্ব হ্রাস পাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।
