
পর্ব- ১
লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশের নাম ভাঙিয়ে জাকির ভুট্টো ও ইয়ার আলী মিলে ৫০হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগ করেন ভুক্তভোগী হযরত আলী হাওলাদার।
অভিযোগ সুত্রে হযরত আলী হাওলাদার বলেন, নদীর পাড়ে নৌকা পাহারা হিসেবে আমার তিন ব্যক্তি ঘুমিয়ে ছিল ওই সময় ইয়ার আলী,জাকির ও ভুট্টু এসে আমার নৌকা আটক করে এবং পুলিশ আসছে বলে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।চাঁদা না দিলে নৌকায় এবং জেল দেওয়ার হুমকি দেয় জাকির, ভুট্টু ও ইয়ার আলী। আসলে পুলিশ বলতে কিছুই ছিল না, কাউকে দেখা যায়নি, তারা তিন জনে রাত্রে ২টার দিকে আমার নৌকার কিনারে এসে ঘুমে থাকা জেলেদের ডেকে নৌকা জব্দ করার চেষ্টা করে এবং ৫০হাজার টাকা চাঁদা দাবি করে।
আমি নিরুপায় হয়ে তাদেরকে ২৫ হাজার টাকা দেওয়ার সর্থেও আরো ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি দলীয় ৩ নেতা।বিএনপির ইউনিয়ন দলীয় নেতা পিয়ার আলী, ভূট্টু ও জাকির এক টাকাও চাঁদা কম নেবে না বলে আমার নৌকা নিয়ে টানা হিজড়া করে।
ভুক্তভোগী হযরত আলী হাওলাদার আরো বলেন, আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করব, আইনি ব্যবস্থার মাধ্যমে উপযুক্ত বিচার দাবি প্রার্থনা করছি এবং আমার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা উদ্ধার চায়। আমি গরিব অসহায় মানুষ,জেলে ঝাল ফেলে কোনো রকম মাছ ধরে সংসার চালায়।
আমি বর্তমানে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এর মধ্যে চাঁদাবাজরা এসে পুলিশের ভয় দেখিয়ে আমাকে জেলে দেওয়ার কথা বলে হুমকি দিয়ে নগদ টাকা পঁচিশ হাজার টাকা নিয়েছে। আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে ছেলে মেয়ে এবং সংসার আছে বলে চাঁদাবাজদের হুমকি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টায় ২৫ হাজার টাকা দিয়েছি। যারা আমার কাছ থেকে চাঁদা দাবি করে ২৫ হাজার টাকা নিয়েছে, তারা দূরের কেউ নয়, সবাই এই ইউনিয়নের বাসিন্দা।
জাকির, ইয়ার আলী ও ভূট্টু, বিগত দিনেও সন্ত্রাসী করেছে,তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অগণীত,খোঁজ নিলে মিলবে রাতের আঁধারে গভীর রাতে ব্রিকস্ ফিল্ডের পিকআপ ও পাহাড়টলী মাটির গাড়ি গ্রাম সড়কে আটক করে এবং মোটর সাইকেল,ও জেলেদের নৌকা জব্দ করে চাঁদাবাজি করার গোপন রহস্য ও শতশত তথ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার প্রাণের দাবি,এই চাঁদাবাজ জাকির,ভুট্টো ও ইয়ার আলীকে বিএনপির দলীয় পদ থেকে বহিষ্কার করে জনগণের কাছে উন্মোচন করা একান্ত জরুরি বলে ভুক্তভোগী পরিবারের স্বজনদের দাবি।
২৫ হাজার টাকা চাঁদা নেওয়ার ঘটনাটি ১৫ই মার্চ ২০২৬ইং রোজ রবিবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন ২০ নং চররমনী মোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ড বালুচর গ্রামের চররমনী মৌজার ডাকাতিয়া নদীর পাড়ে ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে ইয়ার আলী মীর পশ্চিম লক্ষীপুর যুবদলের সদস্য,ভুট্টু কাজী ২০ নং চররমনী ইউনিয়ন বিএনপির সদস্য ও জাকির কাজী ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
এ বিষয়ে অভিযুক্তকারী ইয়ার আলীর নিকট সাংবাদিক গিয়ে জানতে চাইলে ইয়ার আলী জানান, এ ঘটনার সম্পর্কে আমি কিছু জানি না, তবে জাকির আমাকে খবর দিয়েছে, হযরত আলী হাওলাদারের নৌকা নদীতে পুলিশ আটক করেছে।২৫ হাজার টাকা নেওয়ার ঘটনা সত্য। কিন্তু সেই টাকা পুলিশকে দেওয়া হয়েছে।তবে জাকির ও ভুট্টু কে না পাওয়ার কারণে জাকির ভুট্টোর বিরুদ্ধে ভুক্তভোগীদের আনিত অভিযোগ সম্পর্কে বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তী সংখ্যা দেখতে চোখ রাখুন দৈনিক লক্ষীপুরের কথা পেইজ ও জাতীয় পত্রিকা ডেলি প্রেজেন্ট টাইমস পত্রিকার সহ আরো কয়েকটি পত্রিকায় দ্বিতীয় সংখ্যা আসতেছে।
