সকলের আলোচিত মোঃ সারওয়ার আলম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় নিয়োগ

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। ১৮ই আগষ্ট রোজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করার মাধ্যমে সিলেট জেলায় নিয়োগ কার্যকর ঘোষণা করেন সারওয়ার আলম মহোদয় কে।

ঘোষণায় বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে জনস্বার্থে সিলেট জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করে।

সারওয়ার আলম মহোদয় এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ড ও মানবতার মানবিক সেবক হিসেবে দ্বায়িত্ব পালন করায় সকলের প্রিয়। সিলেট জেলায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের পূর্বে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনে ছিলেন।

তার শিক্ষাজীবন শুরু হয় ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে অধ্যয়ন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতকোত্তর পাস করা হয়। ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগদান করেন।

বর্তমানে তিনি সিলেট জেলায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়িত্ব পালন করার নিয়োগ পান।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন